ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেবিএস হোল্ডিংস লিমিটেডের করপোরেট অফিসে।
এই চুক্তির মাধ্যমে জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদে এবং দ্রুততম প্রসেসিং সুবিধাসহ এমটিবি হোম লোন গ্রহণ করতে পারবেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন মোঃ শাফকাত হোসেন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...
নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...
নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...
নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...
নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

মন্তব্য (০)