• খেলাধুলা

নেপালকে আবারও হারাল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল। 

দলের জয়ে তিন গোল করেন সুরভী আকন্দ প্রীতি। থৈনু মারমা করেন একটি গোল। 

বুধবার বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায় নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল মাহবুবুর রহমান লিটুর দল।

খেলার ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্ণার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। উল্টো বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে স্কোরলাইন। কর্ণার থেকে বক্সে ফাকায় বল পান প্রীতি। সহজেই জালে বল পাঠান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo