• রাজনীতি

জামায়াতের সঙ্গে বিএনপির নির্বাচনি জোট নিয়ে যা বললেন সালাহউদ্দিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি কোনো সংশয় দেখছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে, তারা মাইনাস হয়ে যাবে। জোটের বিষয়ে কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে একথা বলেন তিনি।

এসময় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে। এ ছাড়া কয়েকটি ইসলামী ঘরনার দলের সঙ্গে আলোচনা হচ্ছে তাদের সঙ্গে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির। আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন বলেও জানান তিনি।

পিআর (সংখ্যানুপাতিক) বা গণপরিষদের দাবি মাঠ গরম করার রাজনৈতিক কৌশল বলে মনে করেন সালাহউদ্দিন আহমেদ। 

জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না।’ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার।

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি জানিয়ে তিনি বলেন, ‘সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে; তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই।’

জুলাই সনদের বাস্তবায়ন না হলে কয়েকটি দলের নির্বাচন বয়কট করার প্রশ্নে তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।’ 

 

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo