ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশের হেড কোয়াটার থেকে অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছে। এ বার্তায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে বলা হয়।
রবিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা আগামী ২৫ আগস্ট তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখের পরে অনলাইন সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় পরবর্তীতে আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
এতে আরো বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন দাখিল করার জন্য আহ্বান করা হলো।
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...
নিউজ ডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ...
নিউজ ডেস্ক : বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ ...

মন্তব্য (০)