• রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
‎
‎রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন ইসহাক দার।
‎
‎এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
‎
‎বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
‎
‎এর আগে গতকাল (২৩ আগস্ট) দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
‎
‎প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo