• বিনোদন

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন— নতুন রূপে অপু বিশ্বাস

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার ভক্ত-অনুরাগীদের কাছে জনপ্রিয়তা একটুও কমেনি। তাই মাঝেমধ্যে ভিন্নধর্মী ফটোশুট ও মেকওভারে নতুনভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে দেখা যায়, সাদা শাড়ি, রুপালি কাজ আর অভিজাত গয়নায় সজ্জিত নায়িকা কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

এই ফটোশুটের ক্যাপশনে তিনি লিখেছেন— ‘যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।’ কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে হাজারো ভক্তের প্রতিক্রিয়া আসে; মন্তব্যের ঘর ভরে ওঠে প্রশংসায়।

অভিনেত্রী অপু বিশ্বাস ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন। তবে তার অভিনয়যাত্রা শুরু হয়েছিল আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় জুটি বেঁধে কাজ করে ঢালিউডে অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo