• রাজনীতি

ঘুস দিয়ে শিক্ষক নিয়োগ হলে রাতারাতি কিছু করা কঠিন: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঘুস দিয়ে শিক্ষক নিয়োগ হলে রাতারাতি কিছু করে ফেলতে পারবো না, এটা খুবই ডিফিকাল্ট।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, গ্রামের একজন স্কুলশিক্ষককে সমস্যা সমাধান করতে হলে তাকে ঢাকায় আসতে হবে কেনো? যেটার প্রয়োজন নাই সেটা জেলাতেই যথেষ্ট। কিন্তু ওই যে সিস্টেম। ওই সিস্টেমে যদি সেন্ট্রালে না আসে তাহলে ঘুষটা আসবে কোত্থেকে। এটাই বাস্তবতা… শুনতে খারাপ লাগবে বাট দ্যাট দা ট্রুথ।

ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, স্কুলে শিক্ষক নিয়োগ হয় ঘুস দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুস দিয়ে। তাহলে যেই ব্যবস্থাতে অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে সেখানে রাতারাতি কিছু করে ফেলতে পারবে না এটা খুব ডিফিকাল্ট। আমাদের কল্যাণমূলক রাষ্ট্রে যেতে হলে এমন সিস্টেমের মধ্যে যেতে হবে যাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অন্তত মিনিমাম যে ন্যায় বিচার সেই ন্যায় বিচারটা নিশ্চিত করবেন জনগণের।

মির্জা ফখরুল বলেন, আমাদের কাঠামোগত সংস্কার দরকার। এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, আমাকে আগে আমার কাঠামোটাকে বদলাতে হবে এবং সেই কাঠামোতে আমাদের এই বিষয় গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচার করতে হবে।

 

মন্তব্য (০)





image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

  • company_logo