• খেলাধুলা

সেমিফাইনালের আগেই বিদায় বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম পাঁচ ম্যাচে মধ্যে দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। আজকের ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল।
‎
‎কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।
‎
‎শনিবার ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ'। দলের হয়ে হয়ে ৩৮ বলে ৫০ রান করেন জিশান আলম।
‎
‎জিসান উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। আফিফ হোসেন ২৩ বলে ৪৯ রান করেছেন অপরাজিত থাকেন। ইয়াসিরে আলী ১৫ বলে করেন অপরাজিত ২৫ রান। ১৭ বলে ১৫ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম।
‎
‎টার্গেট তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড। দলের জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন অ্যাডিলেডের ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি। তিনি ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেছেন।
‎
‎আরেক ওপেনার জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ রান। এছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি। বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন সাইফ হাসান।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo