• রাজনীতি

এ মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতে হতেই হবে- এমন দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম ও খুনের জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী। এই দেশের মাটিতে তার বিচার হতেই হবে। এমনকি সর্বোচ্চ শাস্তি হতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মায়ের ডাকের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গুম-খুনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আনার চেষ্টা করবে বিএনপি। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার করা হবে। আর এর সঙ্গে সরাসরি জড়িত স্বৈরাচার শেখ হাসিনা। দলের পক্ষ থেকে বলতে চাই, যতদিন পর্যন্ত আমরা তাদের শাস্তি দিতে না পারব, ততদিন আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে আছি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ১৭শ নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। তবে স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

গুম-খুনের শিকার স্বজনদের কষ্টের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে- আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেল। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম।

 

মন্তব্য (০)





image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

  • company_logo