• শিক্ষা

‎ডাকসু নির্বাচন: শনিবার পর্যন্ত আপিলের সুযোগ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা যাদের বাতিল হয়েছে তারা শুক্রবার ও শনিবার আপিলের সুযোগ পাচ্ছেন। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন পদপ্রার্থীরা ভোটের প্রচারণায় নামবেন বলেও জানা গেছে।

‎এদিন সকাল থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। চীফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র জমা দেয়ায় অযোগ্য ১২ জন প্রার্থী সকাল ১১ টা পর্যন্ত পুনঃর্বিবেচনার জন্য আবেদন করেছে।

‎আগামী ২৪ আগস্ট এসব আপীলের নিষ্পত্তি করে প্রার্থীরা ফেরত পাবেন কি না তা জানিয়ে দেবে কমিশন।

‎জানা গেছে, এদিন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান শহীদুল্লাহ হলে নামাজ আদায় করবেন। একুশে হলে ছাত্রদের সাথে জুমার রামাজ পড়বেন জিএস প্রার্থী তানভীর বারী হামিম। এছাড়া ফজলুল হক হলে নামাজ পড়ার পর কুশল বিনিময় করবেন এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। পরে বিকালে প্যানেলের বাকি সদস্যরা মিলিত হবেন।

‎এদিকে, বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে শামসুন নাহার হলের প্রার্থীদের একটি বড় অংশের সমন্বয়ে ১১ জনের প্যানেল ঘোষণা করা হবে।

‎উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না দেখানো’ সাংবাদিকদের ...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

  • company_logo