• কূটনৈতিক সংবাদ

ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা এস. কে. বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হাইদার। তার এ সফর চলবে ২১ থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত।

সরকারি সূত্র জানায়, এ সফরের মূল উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।

সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনায় বসবেন তিনি। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা অনুসন্ধান এবং বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

কূটনৈতিক মহল আশা করছে, এ সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশ সবসময় মেরুকরণের পরিবর্তে অংশীদারিত্বকেই বেছে নেব...

নিউজ ডেস্ক : পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে আঞ...

image

ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ...

image

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ...

image

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাং...

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বি...

image

‎সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিব...

নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজ...

  • company_logo