ফাইল ছবি
নিউজ ডেস্ক : রাজস্ব আদায়ের গতি বাড়াতে প্রচেষ্টা চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৫ শতাংশ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এনবিআর ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ৩৩ শতাংশ। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। ভ্যাট আদায়ের প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৫ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে একই খাতে আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণ করের প্রবৃদ্ধির হার ২১ দশমিক ৬৫ শতাংশ। আমদানি শুল্ক খাতে জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৫২ শতাংশ।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)