• খেলাধুলা

জাতীয় দলের নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে অবস্থিত বাড়িতে চুরি হয়েছে। চোর তার ঘরের তালা ভেঙে জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। 
‎
‎ঘটনাটি ঘটে গত ১৪ আগস্ট রাতে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২০ আগস্ট) সকালে। ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন এবং তার বাবা-মা পাশের একটি মাটির ঘরে অবস্থান করছিলেন। সাগরিকার অনুপস্থিতিতে সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরটি তালা দিয়ে রাখা হয়।  
‎
‎সাগরিকার বাবা মো. লিটন জানান, সাগরিকার জমানো টাকা এক প্রতিবেশী ধার নিয়েছিলেন এবং ঘটনার দিনই অর্থ ফেরত দেন। সেই রাতেই ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। বিষয়টি সন্দেহজনক ও রহস্যজনক মনে হচ্ছে। 
‎
‎তিনি আরও বলেন, পুলিশকে জানিয়েছি তারা এসে ঘর দেখে গেছে। থানায় কয়েকবার গিয়েছি, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এতদিন কাউকে বিষয়টি জানাইনি। আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি।
‎
‎এ বিষয়ে সাগরিকা বলেন, ঘরের তালা ভেঙে আমার পরিশ্রমের টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা আমার জন্য লজ্জার। তাই মিডিয়াতে প্রকাশ করিনি। তবে জেলা প্রশাসককে জানিয়েছি। তিনি থানায় অভিযোগ দিতে বলেছিলেন, আমরা করেছি। 
‎
‎তিনি আরও বলেন, টাকা নিয়েছে, কিন্তু আমার কপাল তো নিতে পারেনি। আমি সুস্থ থাকলে আবার আয় করতে পারব। কিন্তু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
‎
‎রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo