• স্বাস্থ্য

মাইলস্টোন ট্রাজেডি: দেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গত মাসে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য নয় সদস্যের একটি চিকিৎসক দলকে ঢাকায় পাঠায়।

‎ব্রিটিশ চিকিৎসক দল গত ৯ আগস্ট ঢাকায় পৌঁছায়। তারা কেবল আহত রোগীদের চিকিৎসায় করছে না, বরং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা তৈরিতেও সহায়তা করছে।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনাদের সবার প্রতি ধন্যবাদ। এত দ্রুত সবকিছু জোগাড় করে এগিয়ে যাওয়া আমাদের জন্য সহজ ছিল না। এটি সামলানোর মতো পর্যাপ্ত দক্ষতা আমাদের ছিল না, তাই আমরা বেশ বিপাকে পড়েছিলাম।’

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা রোগীর শরীরে হাত দেওয়ার আগেই আপনাদের উপস্থিতি জাতিকে সান্ত্বনা দিয়েছিল। আমরা ভীষণ খুশি যে ঠিক সময়ে আপনারা আসতে পেরেছেন, আর সমগ্র জাতির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই।’

‎এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‎একজন ব্রিটিশ চিকিৎসক বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। আমরা শুধু রোগীদের নয়, বরং বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।’

‎প্রধান উপদেষ্টা সফরটির তাৎপর্য তুলে ধরে বলেন, ব্রিটিশ চিকিৎসক দলের আগমন জরুরি চিকিৎসা সহায়তা, চিকিৎসা প্রোটোকল প্রণয়ন এবং ভবিষ্যতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎তিনি আরও বলেন, ‘আমরা চাই, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক ও কর্মীরা ব্রিটিশ দলের কাছ থেকে জ্ঞান অর্জন করুক এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দিক।’

‎আহতদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ দলকে ফলো-আপ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎আগামী ২৪ আগস্ট ঢাকায় চিকিৎসা কার্যক্রম শেষ করে দলটি যুক্তরাজ্যে ফিরে যাবে। মাইলস্টোন দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য হলো চতুর্থ দেশ যারা চিকিৎসক দল পাঠিয়েছে।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo