• রাজনীতি

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসা নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সকালে একটি ফ্লাইটে মির্জা আব্বাস ব্যাংকক গিয়েছেন। সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে রয়েছেন। সেখানে চিকিৎসা নেবেন মির্জা আব্বাস।

এর আগে ১৫ আগস্ট স্ত্রী ও ছেলে নিয়ে লন্ডন যান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তিনিও চিকিৎসার জন্য লন্ডন গেছেন।

এ ছাড়া বর্তমানে স্ত্রীসহ চিকিৎসার জন্য ব্যাংককে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo