• শিক্ষা

ডাকসুতে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ফরম সংগ্রহ করেছেন ৪৪২ জন। নির্বাচনে ফরম সংগ্রহের সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে। এছাড়া হলগুলোতে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১২২৬ জন

‎সোমবার (১৮ আগস্ট) বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

‎এর মধ্যে দিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহকারীদের ফরম জমা দেওয়ার শেষ দিন। এরপরেই জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

‎হলগুলোতে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১২২৬ জন। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭, জসীমউদ্দিন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জন।

‎সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে তাকে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না দেখানো’ সাংবাদিকদের ...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

  • company_logo