• খেলাধুলা

বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন বাংলাদেশের জেসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বাংলাদেশে নারী আম্পায়ারিংয়ের সবচেয়ে পরিচিত মুখ সাথিরা জাকের জেসি। সাবেক এই ক্রিকেটার এবার ইতিহাস গড়তে চলেছেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি এবার আম্পায়ারিং করবেন ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপ, এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন জেসি। এবার আইসিসির মূল ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।

ভারত-পাকিস্তান বৈরিতার জেরে এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। পাকিস্তান ক্রিকেট দল ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে। তারা নিজেদের ম্যাচগুলো খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এই আট দল মিলে হবে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে বিশ্বকাপ।

জেসি এর আগে গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে আম্পায়ারিং করেছিলেন। একই বছরের ডিসেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আম্পায়ার হিসেবে কাজ করেছিলেন তিনি। চলতি বছর মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন এই আম্পায়ার।

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo