ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পরে শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়েছে।
মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে শুক্রবার (১৫ আগস্ট) সরকারি সফরে কক্সবাজারে যান উপদেষ্টা ফারুকী।
ফারুকীর সর্বশেষ অবস্থা জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা জানান, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে, তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’
এর আগে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, ফুড পয়জনিংয়ের কারণে উপদেষ্টা ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। কিন্তু হঠাৎ শারীরিক অবনতির কারণে রাত সাড়ে ৯টার কিছু পরে শহরের পাঁচ তারকা হোটেল ওশন প্যারাডাইস থেকে বিমান বাহিনীর অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় ফিরে গেছেন।
বিনোদন ডেস্ক: মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ব্যস্ত সময় পার করছিল...
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী...
বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবন...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকদের কাছে মৌসুমী ও ওমর সানী...
বিনোদন ডেস্ক: মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ...

মন্তব্য (০)