• খেলাধুলা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

  • খেলাধুলা

ফাইল ছবি

‎স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দলের লড়াই নতুন মাত্রা পেয়েছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল খেলায় সীমাবদ্ধ নেই, বরং তাতে যুক্ত হয়েছে তীব্র উত্তেজনা ও ভিন্ন এক ঝাঁঝ। এই প্রেক্ষাপটে আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি দ্বিপক্ষীয় সিরিজ। সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
‎
‎সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। এশিয়া কাপের পরই মাঠে গড়াবে এই দ্বিপক্ষীয় সিরিজ। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল অংশ নেবে। এশিয়া কাপে 'বি' গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান ১৬ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে। এরপরই শুরু হবে সিরিজ।
‎
‎দুদলের সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৪ ও ৬ অক্টোবর বাকি দুটি ম্যাচ খেলা হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। সব মিলিয়ে দুই ফরম্যাটে মোট ছয়টি ম্যাচ খেলবে দুই দল।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo