• রাজনীতি

‎নতুন ব্যবস্থার আলোকে নির্বাচন হতে হবে: আখতার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনে পুরনো ব্যবস্থা যেন টিকিয়ে রাখা না হয়। নতুন ব্যবস্থার আলোকে হতে হবে নির্বাচন।

‎শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎আখতার হোসেন বলেন, বাজারে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে আমরা নাকি সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চাই। কিন্তু বলে রাখছি, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই। তবে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার নির্বাচন যেন না হয়। নতুন ব্যবস্থার আলোকে নির্বাচন হতে হবে। পুরনো ব্যবস্থার অধীনে নির্বাচন হলে তা বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবে না। বিগর ৫০ বছরে মানুষ দেখেছে, ক্ষমতা পেলে মানুষের মাঝে ভদ্রতা থাকে না।

‎বাহাত্তরের সংবিধান অকার্যকর মন্তব্য করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ ডকুমেন্ট। জুলাই ডকুমেন্টের ফাইনাল ড্রাফট আসার আগেই ড. মুহাম্মদ ইউনূস নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে গেছেন। কিন্তু বিচারপতি, সংবিধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন সব জায়গায় সংস্কারের জন্য নতুন সংবিধানের বিকল্প নেই।

‎অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে আখতার হোসেন বলেন, নতুন সংবিধানের বন্দোবস্ত না হলে আমরা আবারও রাজপথে ফিরে যেতে একটুও ভাববো না। আমাদের শহীদরা বাংলাদেশের গুণগত সংবিধানের জন্য জীবন দিয়েছেন। কাটাছেঁড়া সংবিধানের জন্য তরুণরা জীবন দেননি। এসব করে ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর মুখোমুখি করবেন না।

‎তিনি বলেন, পূর্ণাঙ্গ ও কার্যকর জুলাই সনদ চাই এবং এই সরকারের আমলে তা বাস্তবায়ন করতে হবে। দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জুলাই সনদের আইনি ভিত্তি ফিরিয়ে দিতে হবে।

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo