• রাজনীতি

আওয়ামী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: সালেহ প্রিন্স

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি স্কুল এসোসিয়েশনের (নন-এমপিও) নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‎এমরান সালেহ প্রিন্স বলেন, পাবলিক পরীক্ষায় গণপাসৃ, উত্তরপত্রে অনিয়ন্ত্রিতভাবে নম্বর প্রদান এবং জিপিএ-৫ এর বাম্পার ফলনের ফলে প্রকৃত মেধা যাচাই অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রমের পরিবর্তে দিবস পালন ও আনুষ্ঠানিকতাই মুখ্য হয়ে উঠেছিল।

‎এ সময় তিনি লেখাভিত্তিক শিক্ষা-কার্যক্রম পুনরায় শুরু করার তাগিদ দিয়ে বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে এনে প্রকৃত পাঠদান কার্যক্রম নিশ্চিত করতে হবে। 

‎চলমান রাজনৈতিক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, চব্বিশ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সাহসী ও অগ্রণী ভূমিকা জাতি মনে রাখবে। সেই গণআন্দোলনের ধারাবাহিকতায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্রের অভিযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হয়েছে এবং আগামী রমজানের পূর্বেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

‎এ সময় আসন্ন জাতীয় নির্বাচনকে অর্থবহ ও সফল করার লক্ষ্যে শিক্ষকদেরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স।

‎অনুষ্ঠানে বেসরকারি স্কুল এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, মহাসচিব হযরত আহম্মেদ সাকিব, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo