• রাজনীতি

জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

‎বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

‎গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তারেক রহমান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং দুষ্টদের বধ করে পৃথিবীকে পাপমুক্ত করেছিলেন। আবহমানকাল ধরে এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। এটি সম্প্রদায়গত বিভাজন দূর করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।

‎তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী সম্প্রীতি, মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়, অনাচার ও দুঃশাসন দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তার বাণী ও কর্ম থেকে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা নিয়ে অসহায় ও মজলুম মানুষ প্রেরণা পাবে।

‎ধর্মীয় সহিষ্ণুতা বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করছে। বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

‎এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাদের অব্যাহত সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo