ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আসমা আক্তার লিজা।
রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শুক্রবার সকালে তার মৃত্যু হয়।লিজার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার সহপাঠীরা।অনেকেই লিজার লাশ সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন।
লিজা ২০১৯-২০ শিক্ষাবর্ষের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের আবাসিক ছাত্রী। তার গ্রামের বাড়ি নাটোর জেলায়।
সহপাঠীরা জানান, বৃহস্পতিবার দুপুরে লিজা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হৃৎপিণ্ডে টিউমার ও ফুসফুসে পানি জমার কথা জানান।
অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই আজ সকালে মারা যান এই মেধাবী শিক্ষার্থী।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)