ফাইল ছবি
স্পোর্টস ডেস্কঃ চার দিনের সফরে বাংলাদেশে আসছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান। ২৩-২৬ নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
এশিয়ার ফুটবলের শীর্ষ কর্তার সফরকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় বাফুফে। তাদের সকল স্টেকহোল্ডার ক্লাব, জেলা, একাডেমি রেফারি, মিডিয়াসহ এএফসি সভাপতির সফরসূচির পরিকল্পনা করছে বাফুফে।
আগামী কয়েকদিনের মধ্যে বাফুফে তাদের প্রোগ্রামসূচি এএফসিকে জানাবে। দুই পক্ষ আলাপ-আলোচনার পর সফরসূচি চূড়ান্ত হলে মিডিয়ায় প্রকাশ করার পরিকল্পনা বাফুফের।
কিউবা মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস
বাংলাদেশে ফিফার দুই সাবেক সভাপতি হোয়াও হ্যাভেলেঞ্জ ও সেপ একাধিকবার এসেছিলেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতিরাও এসেছিলেন। কোনো সময়ই সেই সফরের দৈর্ঘ্য এক-দুই দিনের বেশি হয়নি।
এবারই প্রথম চার দিনের সফরে আসছেন ফুটবলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সালমান এএফসি সভাপতির পাশাপাশি ফিফারও সহ-সভাপতি।
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে সর্...
নিউজ ডেস্ক : আইপিএলের সবশেষ আসরের নিলামে কলকাতা নাইট রাইডার্...
স্পোর্টস ডেস্ক : ভারতের ব্যাটিং লাইনআপকে মাত্র ৩২ রানে আটকে ...
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...

মন্তব্য (০)