ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকাস্থ রাশিয়ান হাউসে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, স্বপ্নদ্রষ্টা ও পরিবর্তনস্রষ্টাদের একত্রিত করে সমৃদ্ধ সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ দর্শকদের জন্য রুশ বৈজ্ঞানিক সাফল্য এবং মানব আত্মার শক্তি তুলে ধরা হয়। প্রদর্শনীর পর অতিথিরা কিংবদন্তি রুশ চলচ্চিত্র নির্মাতা আন্দ্রেই তারকোভ্স্কি ও আলেকজান্ডার রৌ-র কাজ নিয়ে আয়োজিত অনন্য প্রদর্শনী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের তরুণ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অতিথিরা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

মন্তব্য (০)