• রাজনীতি

পরিচয় গোপন করে বিভিন্ন সংগঠনে আধিপত্য বিস্তার করছে শিবির কর্মীরা: নাছির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এমন দাবি করেন তিনি।

‎ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, শিবির কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে আধিপত্য বিস্তার করছে। সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বা গুপ্ত সংগঠনের সদস্যরা ঢাবি উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছেন। গুপ্ত রাজনীতি মোকাবিলায় ব্যবস্থা নিতে গেলে অনলাইনে ব্যাশিং করা হয় শিক্ষকদের।

‎ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, ক্রমাগত বুলিং ও নানামুখী আক্রোশের শিকার হয়েও ছাত্রদল ডাকসু নির্বাচন এগিয়ে নিতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে শিগগিরই একটি কমিটি ঘোষণা করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন, ক্যাম্পাসে মবসহ নানা সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত।

‎ছাত্রদলের হল কমিটি থাকবে জানিয়ে তিনি বলেন, হল পর্যায়ে রাজনীতি নিষিদ্ধের বিষয়টি নিয়ন্ত্রিত পর্যায়ে থাকার কথা বলেছেন উপাচার্য, এ ব্যাপারে কমিটি করা হবে প্রশাসনের পক্ষ থেকে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo