• শিক্ষা

গোপালপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূতী ভি এম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সহধর্মনি বিলকিস সালাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খ. জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, সাবেক সিনিয়র সহ সভাপতি খোরশেদুজ্জামান মন্টু, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম ও আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন। 

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক হিমেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সম্পাদক মো হিরা। 

আরো উপস্থিত ছিলেন  বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের প্রধানগণ স্থানীয় জনপ্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে এবং অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে দেশসেবায় অবদান রাখার আহ্বান জানান।

শেষে সর্বমোট ৫৯ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ফুল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

মন্তব্য (০)





image

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতি ‘মায়াকান্না দেখানো’ সাংবাদিকদের ...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাক...

image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

  • company_logo