• বিনোদন

রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘটবে। সিনেমাটি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে।  ধূমকেতুর ট্রেলার লঞ্চের পর থেকেই এ দুই তারকার পুরোনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা।  তবে এ উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য এবং মিম ছড়িয়ে পড়েছে।

এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব। সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে। সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এ অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

দেব বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে না। রাজ ও রুক্মিণী দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তিনি আরও বলেন, ‘রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে এ ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।’

তার কথায়, ‘আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই ঠিক নয়। এ ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।’

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo