• রাজনীতি

আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে: পরওয়ার

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে। 

বিবৃতিতে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আমরা আশা করি, আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা, যুব র‌্যালি, সেমিনার সিম্পোজিয়ামসহ নানা কর্মসূচির মাধ্যমে আগামী ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালন করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।

 

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo