• বিনোদন

বিয়ের পিঁড়িতে বসেছিলাম, বর আসেননি: অভিনেত্রী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি একটি ইউটিউব চ্যানেলে নিজের জীবনের গোপন কথা শেয়ার করেছেন। 

নয় বছর বয়সে বাবাকে হারানো দেবলীনার পথ আরও কঠিন হয়ে গিয়েছিল। বিয়ের মণ্ডপে বর আসেননি, ভেঙে যায় বিয়ে। তার জীবনের গল্প সিনেমার মতোই। দেবলীনা বলেন, ‘বিয়ের পিঁড়িতে বউ সেজে বসেছিলাম। লোকজন আসছেন। খাচ্ছেন… চলে যাচ্ছেন। বর এলেন না…।’

বারবার হবু স্বামীর ফোনে ফোন করতেও সাড়া মেলেনি। ফোন বন্ধ, পরিবারেরও ফোন বন্ধ। দেবলীনা সেদিন চাইলেই ভেঙে পড়তে পারতেন, অথবা প্রতিহিংসার খেলায় মেতে উঠতে পারতেন হয়ত। কোনোটিই তিনি করেননি। সেই সময় যে গুটি কয়েক বন্ধুকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী, তথাগত তাদের মধ্যে একজন। সেই তথাগতের সঙ্গে আজ তার বৈবাহিক সম্পর্ক নেই বললেই চলে। এক ছাদের তলায় থাকেনও না তারা।

পরিচালক-অভিনেতার নাম জড়িয়েছে অন্য এক অভিনেত্রীর সঙ্গে। না, তথাগতকেও দোষারোপ করতে চাননি দেবলীনা। চান না তাকে নিয়ে খারাপ কথা বলতেও। বরং যে নয় বছর একসঙ্গে কাটিয়েছেন তারা তা দেবলীনার জীবনে সেরা ৯ বছর বলেই ভাবতে চান তিনি। তিনি বলেন, ‘আমাদের জুটিটাকে দর্শক যতটা পছন্দ করতেন আমিও ঠিক ততটাই পছন্দ করতাম। ওই ৯ বছর আমার জীবনে কাটান শ্রেষ্ঠ ন’টা বছর বলে আমি মনে করি।’

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo