• বিনোদন

মেহজাবীনের নাম নিয়ে বিভ্রাট, জানলে চমকে উঠবেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোট ও বড়— দুই পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন। 

নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়। পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে  ডাকা হয় না? 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন— যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডেকে থাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’, যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।

মেহজাবীন বলেন, শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে, যেটি সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।

অভিনেত্রী বলেন,  আমার পরিবার ও আত্মীয়স্বজন আমাকে মেহজাবীন বলে ডাকে না। বরং তারা আমাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুরা ডাকেন ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মেহু’ নামে। 

তিনি অবশ্য ভক্তদের দেওয়া নাম খুব পছন্দ করেছেন এবং  ভালোবাসেন বলে জানান অভিনেত্রী।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo