• খেলাধুলা

ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে সিরাজ, বড় লাফ কৃষ্ণার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্র করায় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছেছেন মোহাম্মদ সিরাজ। ওভালে ভারতের নাটকীয় জয়ে বল হাতে আলো ছড়ানো এই পেসার এবার উঠে এসেছেন ১৫তম স্থানে, আগের অবস্থান থেকে ১২ ধাপ এগিয়ে।

সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নেন সিরাজ। ভারতের ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ম্যাচসেরাও হন এই ডানহাতি পেসার। সিরাজের পাশাপাশি নজর কেড়েছেন প্রসিধ কৃষ্ণাও। সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে সমান ৪টি করে মোট ৮ উইকেট নেওয়ার পুরস্কার পেয়েছেন আইসিসি র‍্যাংকিংয়েও। ২৫ ধাপ এগিয়ে তিনি এখন ৫৯তম স্থানে।

তালিকার অন্যদিকে, ইংল্যান্ডের দুই তরুণ পেসারও নজর কেড়েছেন। গাস অ্যাটকিনসন ও জশ টাং দুজনই নিয়েছেন ৮টি করে উইকেট। অ্যাটকিনসন ২ ধাপ এগিয়ে মিচেল স্টার্কের সঙ্গে ভাগাভাগি করছেন দশম স্থান। ১৪ ধাপ এগিয়ে টাং উঠে এসেছেন ৪৬ নম্বরে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের ম্যাট হেনরি উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৪ নম্বরে। শীর্ষ তিনে রয়েছেন যথাক্রমে জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।

ব্যাটারদের তালিকায় ওভালে সেঞ্চুরি করে শীর্ষস্থান আরও মজবুত করেছেন জো রুট। তার ঠিক পরেই উঠে এসেছেন হ্যারি ব্রুক। তিন ও চারে যথাক্রমে কেন উইলিয়ামসন ও স্টিভ স্মিথ। ভারতের যশস্বী জয়সওয়াল ৩ ধাপ এগিয়ে এখন পঞ্চম। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই রয়েছেন রবীন্দ্র জাদেজা।

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo