ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৪২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১০৪ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ ও ৩৯ জন নারী।এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও একজনের...
নিউজ ডেস্ক : দেশে হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত...
নিউজ ডেস্কঃ দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগী...
নিউজ ডেস্কঃ দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘ...

মন্তব্য (০)