• রাজনীতি

নির্বাচন হলে জনগণই বড় প্রহরী হয়ে দাঁড়াবে: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে ও গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করবে।

জনগণ নির্বাচন চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন হলে জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

আজ বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব।

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। পরে রাত সাড়ে আটটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান।

প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়ার।

দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাদের নিজস্ব মত। আমরা এবং গোটা জাতি মনে করি, অতিদ্রুত একটা নির্বাচন একমাত্র পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি।’

একানব্বই সালে তিন মাসে নির্বাচন হয়েছে স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তখনও একটা ছাত্র-গণঅভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তীতে সব নির্বাচন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে। এখন আরও বেশি করে সম্ভব, কেননা জনগণ এই নির্বাচন চায়। জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।’

বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী নির্বাচনের জন্য তাদের কার্যক্রম কিংবা তারা কতটা প্রস্তুত এমন এক প্রশ্নে জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের (নির্বাচনী) প্রক্রিয়া চলছে। আমাদের রাজনৈতিক মূল উদ্দেশ্যই হলো, একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। সুতরাং, নির্বাচনের যে কার্যক্রম-প্রক্রিয়া, এটা সব সময় আমাদের মধ্যে আছে।’

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo