• রাজনীতি

‎নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট দোদুল্যমান অবস্থা কেটে গেল বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

‎সাংবাদিকদের বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন—আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।

‎সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টা আজ যে ঘোষণা দিয়েছেন, তার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল। নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করছিলেন, তা কেটে যাবে। সারা জাতি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং নির্বাচনের আবহ তৈরি হবে।

‎সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, আগামীদিনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিশ্বের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। কোনো রকম অনিশ্চিত পরিবেশ আর থাকবে না। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সবকিছুতে গতিশীলতা পাবে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo