ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে চক্ষু চিকিৎসায় নতুন সংযোজন ভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকালে চাটমোহর কলেজ রোড নারিকেলপাড়া এলাকায় এর উদ্বোধন করা হয়।
এসময় পল্লী চিকিৎসক মো. গোলাম রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার ফারুক হাসান, চিপ ফিন্যান্স অফিসার মোঃ আনসার আলী, সিনিয়র ম্যানেজার এডমিন মোঃ কবির উদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার মির্জা আহমেদ আলী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টি এম মাহমুদুল হাসান।
উদ্যোক্তারা জানান, সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক এই হাসপাতালটি পরিচালিত হবে। প্রতি সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রোগী দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা।
বক্তারা বলেন, এখানে প্রাথমিক অবস্থায় রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে। যে সমস্ত রোগীর অপারেশন লাগবে তাদের প্রধান কার্যালয় সিরাজগঞ্জে নিয়ে অপারেশন করা হবে। প্রধান লক্ষ্য এভাবে ধীরে ধীরে শুরু করা। তারপর যদি সবার সহযোগিতা ও সাড়া পাওয়া যায় তাহলে এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে ভালো কিছু হবে। প্রাথমিকভাবে এখানে রোগী সিলেকশন এবং সিরাজগঞ্জে সার্জারি করা হবে।
এই প্রতিষ্ঠানটি প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম, সিরাজগঞ্জ এর একটি শাখা। চাটমোহর শাখাটি পরিচালনার দায়িত্বে থাকবেন রবিউল ইসলাম রনি।
নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

মন্তব্য (০)