• বিনোদন

যুক্তরাষ্ট্রে রোমান্টিক শাকিব-বুবলী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : 

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেলো মাসে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। এরপরই খবর মিলেছিল-ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। তবে আজ একসঙ্গে দেখা গেলো তাদের। 

আজ নিউইয়র্ক থেকে বুবলী নিজেই শেয়ার করলেন একগুচ্ছ ছবি। ছবি দেখেই বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি। সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেলো তাদের।

একটি ছবিতে দেখা যাচ্ছে বুবলীর তাত ধরে সবুজ ঘাসের উপর হাটছেন শাকিব খান। অন্য একটি ছবি বুবলীকে জড়িয়ে আছেন ঢালিউড সুপারস্টার। অনেকটি ছবি দেখা যাচ্ছে, বুবলীকে জড়িয়ে দূরে কিছু একটা দেখিয়ে দিচ্ছেন শাকিব।

শাকিব বুবলীর ছবি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। বেশিরভাগ নেটিজেন তাদের প্রশংসা করছেন। অনেকেই আবার বলছেন, এবার কী করচেন অপু বিশ্বাস।

এর আগে, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন।

দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে। এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান। এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।

 

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo