• রাজনীতি

শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে জনসমুদ্র

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই সমাবেশ ঘিরে এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগসহ আশপাশের এলাকা।
‎
‎এদিন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের সমাগম হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শুরু করে শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, কাঁটাবন মোড় ও ঢাকা ক্লাব পর্যন্ত পৌঁছে গেছে।
‎
‎ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ থেকে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশে এসেছেন।
‎
‎‘তারেক রহমান বীরের বেশে- আসবে ফিরে বাংলাদেশে’ ‘সবার আগে বাংলাদেশ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থল। কিছুক্ষণের মধ্যেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

১

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

২

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৩

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৫

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

  • company_logo