• রাজনীতি

গণঅভ্যুত্থানের পর ইতিবাচক রাজনীতির প্রচলন করেছে ছাত্রদল: নাছির

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের পর ছাত্রদলের ইতিবাচক রাজনীতি প্রচলন শুরু হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

‎জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

‎নাছির উদ্দীন বলেন, গত ১৭ বছর বিএনপি কোথাও কর্মসূচি দিলে আওয়ামী লীগ এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করতো। তারা উল্টো কর্মসূচি দিয়ে আমাদের আয়োজন নষ্ট করতো। কিন্তু, গণঅভ্যুত্থানের পর ছাত্রদল ইতিবাচক রাজনীতি প্রচলন শুরু করেছে।

‎তিনি বলেন, একটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা এখনো নিবন্ধনও পায়নি। অনুমতিপত্র থাকার পরও শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে সমাবেশ করছি। এর মধ্য দিয়েই রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে।

‎ছাত্রদল কোনো বিভাজিত রাজনীতি করছে না দাবি করে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন করেছি, ৫ আগস্টের পর তারাই সেই প্ল্যাটফর্মকে বিতর্কিত করেছে। একক ইজারাদার হিসেবে তারা পুরো গণঅভ্যুত্থানের মালিকানা চিন্তা করে নতুন রাজনৈতিক দল গঠন করেছে। সুতরাং তারাই বলতে পারবে অভ্যুত্থান নিয়ে কেন বিভাজিত রাজনীতি চলছে।

‎গত তিন নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত তরুণদের অংশগ্রহণে সমাবেশ সফল হবে জানিয়ে নাছির উদ্দীন বলেন, অতীতের চেয়ে বড় ছাত্র সমাবেশে হবে আজ। আশা করছি কয়েক লাখ নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ঐতিহাসিক এই সমাবেশে যোগ দেবেন।

‎নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে সন্ধ্যা ৬টার আগে সমাবেশ শেষ হবে বলেও জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo