• রাজনীতি

লন্ডনের লোকাল বাসে চলাচলের তারেক রহমানের ছবি ভাইরাল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

‎স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) ছবিটি তোলা হয়েছে বলে জানা গেছে। একটি ছবিতে দেখা যায়, লন্ডনের শহরের উত্তরের একটি বাসস্টপে তিনি অপেক্ষমাণ। তার হাতে মোবাইল ফোন, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট ও পায়ে এক জোড়া সাধারণ স্নিকার্স।

‎অন্য একটি ছবিতে তাকে একটি লাল রঙের ডাবল-ডেকার বাসে সাধারণ যাত্রীদের মতোই চড়তে দেখা যায়। শুক্রবার দিনগত রাতে বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্যবহারকারীরা। ফিরোজ খান নামে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এইটাই একজন প্রকৃত নেতার পরিচয়—যিনি শুধু নেতৃত্ব দেন না, মানুষের জীবনের অংশ হয়ে থাকেন।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo