• অর্থনীতি

একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : একদিনেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে একসঙ্গে ৪৯ জনের বদলি বড় একটি ঘটনা।

জানা যায়, বদলি হওয়া অনেক কর্মকর্তা এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনের সম্পৃক্ত ছিলেন। কেউ কেউ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যও ছিলেন। বদলিকৃত ২৫ অতিরিক্ত কমিশনার হলেন- মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, ড. মো. নেয়ামুল ইসলাম, আবুল আ’লা মোহাম্মদ আমিনুল ইহসান, মোহাম্মদ মুশফিকুর রহমান, নাহিদ নওশাদ মুকুল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. মিলন শেখ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. জিয়াউর রহমান খান, মো. রুহুল আমিন, আব্দুল রশীদ মিয়া, সাধন কুমার কুন্ডু, মোছা. শাকিলা পারভীন, খোজিস্তা আখতার, মোহাম্মদ মাহবুব হাসান, নুসরাত জাহান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসান, রাফিয়া সুলতানা, রেজভী আহম্মেদ ও কামনাশীষ। এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

বদলিকৃত ২৪ যুগ্ম কমিশনার হলেন- মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, সারমিন আক্তার মজুমদার, হাসনাইন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সালাউদ্দিন রিজভী, মো. মিজানুর রহমান, মো. পায়েল পাশা, মো. নূর উদ্দিন লিমন, তাহমিনা আক্তার পলি, মো. শাকিল খন্দকার, স্নিগ্ধা বিশ্বাস, লুবনা ইয়াসমীন, মোহাম্মদ নাহিদুন্নবী, মো. খায়রুল আলম, নিতীশ বিশ্বাস, চপল চাকমা, সুশান্ত পাল, মো. রিয়াজুল ইসলাম, মো. পারভেজ রেজা চৌধুরী, অথেলা চৌধুরী, মো. সানোয়ারুল কবির, কাজী ইরাজ ইশতিয়াক ও ছৈয়দুল আলম। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে এনবিআরের বিভিন্ন দপ্তরে কাজ করা এই কর্মকর্তাদের প্রতিষ্ঠানটির অন্যত্র বদলি করা হয়েছে।

এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবির আন্দোলনে যুক্ত থাকার অপরাধে জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ১৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে।

 

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo