• অর্থনীতি

নীতি সুদহার আগের মতো রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদহার আগের মতো ১০ শতাংশই রাখা হয়েছে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে তা কমানোর ইঙ্গিত দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর।
‎
‎বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। তিনি বলেন, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে। জুনে তা ৮ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। লক্ষ্য ৩ থেকে ৫ শতাংশের মধ্যে নিয়ে আসা। তিনি জানান, চাল ছাড়া বেশির ভাগ পণ্যের দাম এখন স্থিতিশীল।
‎
‎প্রবৃদ্ধি প্রসঙ্গে গভর্নর বলেন, বর্তমান বাস্তবতায় ৪ শতাংশ প্রবৃদ্ধি মন্দ নয়। রাজনৈতিক স্থিতিশীলতা প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, তাদের সঞ্চয় নিরাপদ। এবার বড় আকারে সার্জারি করা হবে। সরকার বড় অংকের তহবিল যোগান দেবে। মুনাফাসহ সেই টাকা ফেরত নিতে পারবে সরকার।
‎
‎নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ডিসেম্বর পর্যন্ত ৭ দশমিক ২ শতাংশ এবং জুন পর্যন্ত ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গত অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ, অর্জিত হয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
‎
‎সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে আগের মতোই ১৮ দশমিক ১ শতাংশ। তবে গত বছর এই প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬ শতাংশ। মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা এবার সামান্য বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছে, যা গত জুন পর্যন্ত ছিল ৮ দশমিক ৪ শতাংশ। বাস্তবে অর্জিত হয়েছে ৭ শতাংশ। অন্যদিকে, কেন্দ্রীয় ব্যাংকের ধার দেওয়ার সুদহার (এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশ এবং টাকা জমার সুদহার (এসডিএফ) ৮ শতাংশই থাকছে। বাজেট অনুযায়ী, জুন পর্যন্ত গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ এবং প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্য নেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo