ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১৬৯০ জন ও নন-ক্যাডার পদে অপেক্ষমাণ ৮,২৭২ জন প্রার্থীর মধ্য যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাদের গুগল ফরম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি।
মঙ্গলবার (২৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১,৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮,২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন, তাদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি, তাদের আবশ্যিকভাবে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিলকৃত তথ্যাদির ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

মন্তব্য (০)