• লিড নিউজ
  • রাজনীতি

বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে।
‎
‎মঙ্গলবার (২৯ জুলাই) ‘জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সংঘটিত। মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, শহীদ পরিবারের দাবি— বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না।
‎
‎ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু যেন বিচারের নামে ওদের ওপর অন্যায় না হয়। ওদের প্রাপ্য বিচার বুঝিয়ে দেয়া হোক। জামায়াত আমির এ সময় প্রস্তাব দেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারকে উদ্যোগ নিলে জামায়াত সহায়তা করবে।
‎
‎অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে ১ হাজার এতিম শিক্ষার্থী...

১

 নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্ম...

image

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: র...

২

নিউজ ডেস্ক : ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরো...

image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

৩

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

৪

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৫

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

  • company_logo