• রাজনীতি

জুলাই ঘোষণাপত্র ও সনদ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে তা ছাত্র-জনতা মেনে নেবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

‎মঙ্গলবার (২৯ জুলাই) বেলা আড়াইটায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

‎এর আগে, এদিন সকালে বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। মূলত তার এ বক্তব্যের প্রেক্ষিতেই ওই হুঁশিয়ারি দেন দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন এই শীর্ষ নেতা।

‎মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই। আর ঐকমতের বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের (বৃহস্পতিবার) মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব আশা করছি।

‎বিষয়টি নিয়ে অনেকটা প্রতিবাদের সুরে কথা বলেছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন’।

‘প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে’ উল্লেখ করে শিবির সভাপতি বলেন, ‘জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না। মাইন্ড ইট’।‎

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo