• স্বাস্থ্য

মাইলস্টোন ট্র্যাজেডি : মানসিক স্বাস্থ্যসেবা দিতে বার্ন ইনস্টিটিউটে বিশেষজ্ঞ দল

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আহতদের মানসিক স্বাস্থ্যসেবা দিতে করণীয় নির্ধারণে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) বিশেষজ্ঞ চিকিৎসক সমন্বয়ে গঠিত চার সদস্যের একটি প্রতিনিধি দল।

‎সোমবার (২৮ জুলাই) সকালে এই চিকিৎসকরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর অভিভাবকের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া।

‎প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এনআইএমএইচের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক ফারজানা রহমান, সহকারী অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ জোবায়ের মিয়া, রেজিস্ট্রার চিকিৎসক আসিফ আল নাঈম ও এমডি রেসিডেন্ট চিকিৎসক সুতপা বণিক।

‎ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া জানান, বিমান দুর্ঘটনায় আহত রোগীদের কী ধরনের মানসিক চিকিৎসাসেবা প্রদান করা যায়, তা জানতে তারা সেখানে যান। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাইকিয়াট্রি বিভাগের চিকিৎসকরা আগে থেকেই তাদের সেবা দিচ্ছেন। হাসপাতালে ভর্তি পোড়া রোগীদের বর্তমানে চিকিৎসা চলছে। তারা ঢামেকের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে সমন্বিতভাবে প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দেবেন। প্রথমদিন একজন রোগীর অভিভাবকের সঙ্গে তার সমস্যা নিয়ে কথা হয়েছে চিকিৎসকদের।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo