• লিড নিউজ
  • রাজনীতি

নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি: হামিদুর রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠক নির্বাচন নিয়েও ছিল না।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে হামিদুর রহমান এসব কথা বলেন। তিনি  উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছিল মূলত দেশের সামগ্রিক পরিস্থিতি ও মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে করণীয় সম্পর্কিত।

ব্রিফিংয়ে হামিদুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি ধাপের রাজনৈতিক বৈঠকের দুটিতে নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি। আর শনিবার (২৬ জুলাই) তৃতীয় বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে বলছেন বলে আমাদের জানা নেই। তবে এ নিয়ে ব্যাখ্যা দিতে হবে সরকারকে। 

ব্রিফিংয়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে করা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন করতে হবে। এ নিয়ে কয়েকটি দল বিরোধিতা করলেও বেশির দল একমত। 

রফিকুল ইসলাম জানান, কমিশন প্রস্তাবিত সংবিধানের মূলনীতিতে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয়গুলো পরবর্তী সংসদে পাস হবে।

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে কমিশনের প্রস্তাব হলো এক-তৃতীয়াংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে। রফিকুল ইসলাম বলেন, এক্ষেত্রে জামায়াত পিআর পদ্ধতি অনুসরণের পক্ষে।

মন্তব্য (০)





image

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ম...

image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

  • company_logo