• রাজনীতি

শেখ হাসিনাকে বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুরে শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে; আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে- তাদেরও বিচার করতে হবে।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটিই পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পির মানব না। তিনি যদি ৯৫ টা কাজ ভালো করেন, তাকে ভালো বলব। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন করপোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই। এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয়। জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিকনির্দেশনা দেন। তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

মন্তব্য (০)





image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

image

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

নিউজ ডেস্ক : ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সং...

  • company_logo