• তথ্য ও প্রযুক্তি

যেসব কারণে বন্ধ হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন সুবিধা

  • তথ্য ও প্রযুক্তি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি নতুন নীতিমালা ঘোষণা করেছে যেখানে কপি করা কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অন্যের ভিডিও, মিম নকল করে পোস্ট করা, জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল কপি করা এবং একঘেয়ে কনটেন্ট ছড়ানো বন্ধ করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

মেটার ১৪ জুলাই প্রকাশিত এক ব্লগপোস্টে বলা হয়েছে, প্ল্যাটফর্মে বারবার একই ধরনের কনটেন্ট দেখায় ব্যবহারকারীরা বিরক্ত। বিশেষ করে কোনো মিম বা রিল ভাইরাল হলে সেটি হুবহু কপি করে বহু ব্যবহারকারী পোস্ট করেন, যার কারণে নতুন ও মৌলিক কনটেন্ট নির্মাতারা যথাযথ সুযোগ পান না। এই সমস্যা মোকাবিলায় নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

এছাড়া মেটা জানিয়েছে, গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও অনাকাঙ্ক্ষিত কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু অ্যাকাউন্টের পোস্ট করার সুবিধাও সীমিত করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের নতুন ধারণা দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই আয় করার সুযোগ পাবেন।

ফেসবুকের লক্ষ্য এই পদক্ষেপের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং প্ল্যাটফর্মটিকে আরও বৈচিত্র্যময়, মানসম্মত ও ব্যবহারবান্ধব করে তোলা।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo