ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, শুধু জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না। এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে।
শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে। যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি।
তিনি আরও বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে। পাশাপাশি কর ব্যবস্থাকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকও যুক্ত করতে হবে।
নিউজ ডেস্ক : চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় ...
নিউজ ডেস্ক : রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বা...
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দ...
নিউজ ডেস্কঃ টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার কাঁচা...
নিউজ ডেস্কঃ চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসীদের প...

মন্তব্য (০)